21 February International Mother Language Day

২১শে ফেব্রুয়ারি | আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 🇧🇩

২১শে ফেব্রুয়ারি আমাদের জাতীয় ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার স্বীকৃতির দাবিতে আত্মোৎসর্গ করেছিলেন সালাম, বরকত, রফিক, জব্বারসহ অসংখ্য ভাষা শহীদ। তাঁদের ত্যাগের বিনিময়েই প্রতিষ্ঠিত হয়েছে আমাদের ভাষার অধিকার, শক্তিশালী হয়েছে জাতিসত্তার ভিত্তি।

ভাষা আন্দোলনের এই ঐতিহাসিক তাৎপর্যকে বিশ্বব্যাপী স্বীকৃতি দিয়েছে UNESCO, যারা ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। এর মাধ্যমে বাংলা ভাষা ও বাংলাদেশের আত্মত্যাগের ইতিহাস বিশ্ব দরবারে সম্মানিত হয়েছে।

আজ আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করি ভাষা শহীদদের এবং পুষ্পস্তবক অর্পণ করি শহীদ মিনার-এ।

“আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি”—
এই চেতনা আমাদের দায়িত্বশীল, সচেতন ও মানবিক জাতি হিসেবে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।

সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গভীর শ্রদ্ধা ও শুভেচ্ছা।

✍️ কৃষিবিদ ইসমাইল হোসেন

Leave a Comment